×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-২৪
  • ২৮ বার পঠিত
‎এস এম দৌলত, জেলা প্রতিনিধি, বগুড়াঃ

‎‎বগুড়ার শেরপুরে সাবেক স্ত্রীকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূ ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোছা. মনিরা খাতুন (২৬) নামের এক গৃহবধূ।

‎অভিযোগ সূত্রে জানা যায়, মনিরা খাতুন শেরপুর উপজেলার দুবলাগাড়ী এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর অভিযোগের তীর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের ফরিদ উদ্দিনের সাবেক স্ত্রী মোছা. আদরী খাতুনের (৩০) বিরুদ্ধে।

‎লিখিত অভিযোগে মনিরা খাতুন উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে আদরী খাতুন তাঁর স্বামীকে প্রভাবিত করে বিয়ে করেন। তবে বিয়ের মাত্র সাত দিনের মাথায় তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই বিভিন্ন সময়ে মোবাইল ফোনে তাঁকে ও তাঁর স্বামীকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

‎বিষয়টি সমাধানের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ-বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো কার্যকর সমাধান হয়নি বলে অভিযোগকারীর দাবি।

‎অভিযোগে আরও বলা হয়, গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আদরী খাতুন তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে মনিরা খাতুনের স্বামী মোস্তাফিজার রহমানকে ফোন করেন। এ সময় তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এর প্রতিবাদ জানালে মনিরা খাতুন ও তাঁর পরিবারের সদস্যদের রাস্তাঘাটে সন্ত্রাসী দিয়ে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন মনিরা খাতুন। তাঁর আশঙ্কা, পরিবারের সদস্যদের একা পেলে অভিযুক্ত নারী কিংবা তাঁর সহযোগীরা যেকোনো সময় ক্ষতি করতে পারেন।

‎অভিযোগের সমর্থনে সাক্ষী হিসেবে মোছা. মাহমুদা আক্তার রুবি (৩৮), স্বামী মো. হাবিবুর রহমান, সাং-খন্দকারপাড়াসহ স্থানীয় আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

‎এদিকে অভিযুক্ত আদরী খাতুনের সাবেক স্বামী ফরিদ উদ্দিনের বড় ভাই মোজাম্মেল প্রাং আজামবেল ও আব্দুল মজিদ অভিযোগের বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে বলেন, তাঁদের ছোট ভাইয়ের সাবেক স্ত্রী তাঁদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করেছেন। তাঁদের দাবি, বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

‎অন্যদিকে, সংবাদকর্মীরা অভিযুক্ত আদরী খাতুনের বক্তব্য জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

‎এ বিষয়ে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ হোসেন বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং তাঁদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
‎
‎তবে অভিযোগের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উত্থাপিত অভিযোগগুলোকে অভিযোগ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat