×
সদ্য প্রাপ্ত:
ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি
  • প্রকাশিত : ২০২৪-০২-২৮
  • ৩০২ বার পঠিত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: র‌্যাব-১২ কুষ্টিয়া অভিযান চালিয়ে দৌলতপুর উপজেলার চিলমারীর খারিজাথাক থেকে ১৯৩৬ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ১টি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি ও নগদ ৯৯ হাজার টাকা ও দেশীয় অস্ত্র ২ টি হাসুয়া সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার  (২৭ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১২সিপিসি-১ কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে । বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় র‌্যাব-১২ কুষ্টিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-১২সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম) এরনির্দেশনায় কুষ্টিয়া কোম্পানীর সিপিসি-১ এর একটি চৌকষআভিযানিক দল মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ২টার দিকে দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজাথাক গ্রামে অভিযান পরিচালনা করে।

এসময় খারিজাথাক গ্রামের মোঃ ওমর বেপারীর স্ত্রী মাদক সম্রাজ্ঞী শেফালী খাতুন (৫০)কে গ্রেফতার করে ১৯৩৬ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যারআনুমানিক মূল্য ৫৮ লাখ ৮ হাজার টাকা সেই সাথে মাদক বিক্রয়ের ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও ০৮ রাউন্ড গুলি সহ নগদ ৯৯ হাজার টাকা ও ২টি দেশিও অস্ত্র হাসুয়া উদ্ধার হয়  বলে জানায়।

আটককৃত শেফালী খাতুন স্বীকারোক্তিতে  জানায় দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা চালিয়ে আসছে। র‍্যাব জানাই আটককৃত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat