ইব্রাহীম আশেকী রনি, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় অসহায় ও অসুস্থ আব্দুল হেলিমের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘খাকচক দক্ষিণ পাড়া প্রবাসী যুব ঐক্য পরিষদ’। অসুস্থ আব্দুল হেলিমের খোঁজখবর নেওয়া এবং তাঁর পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পলাশতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কালাম আজাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। মানবিক কাজে সবাই এগিয়ে এলে অসহায় মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।
মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।
এ জাতীয় আরো খবর..