×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৯
  • ২০৪ বার পঠিত
রিয়াজ, স্টাফ রিপোর্টার শেরপুর:
শেরপুর জেলার নালিতাবাড়ী চোরাই পথে আসা ভারতীয়  কম্বলসহ ২ চোরাকারবারীকে আটক করেছে  বিজিবি। 

সোমবার (৯ ডিসেম্বর) ভোররাতে ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার  সমশ্চুড়া এলাকা থেকে  কম্বলসহ তাদের আটক করে।  আটককৃতরা হচ্ছে শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রামের বিশু মিয়ার ছেলে সোহেল  (৩০) ও নালিতাবাড়ী উপজেলার 

সমশ্চুড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে চাঁন মিয়া (৪২)  আটককৃতদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ বর্ডারগাড ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ানের ঝিনাইগাতী উপজেলার   

হলদ্রিগাম  ক্যাম্প  কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল জানান, পশ্চিম সমশ্চুড়া ভারতের সীমান্ত পথে কম্বল পাচার করছিল চোরাকারবারিরা। 

এমন গোপন সংবাদের ভিত্তিতে  গভীর রাতে অভিযান  পরিচালনা করে বিজিবি সদস্যরা। অভিযান পরিচালনা করেন হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির  হাবিলদার মো,আব্দুস সবুর। এসময়  ডাম্পট্রাক ভর্তি ৫৬ পিস উন্নতমানের কম্বলসহ ২ চোরাকারবারিকে আটক   করা হয়। 

পরে  জব্দকৃত মালামালসহ আটককৃতদের  নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো,সানোয়ার হোসেন বলেন এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat