×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ২৭২ বার পঠিত
সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জে রূপগঞ্জের গাউছিয়া -৩ কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টি দোকান  পুড়ে শতকোটি টাকা ক্ষতি হয় বলে জানান মার্কেট সমিতির সেক্রেটারি মোঃ মোশারফ।

রবিবার (২৪ মার্চ) ভোর রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঞ্চন, পূর্বাচল, আড়াইহাজার ডেমরা, আদমজী, নারায়ণগঞ্জ ও ঢাকা ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট ৪ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা সিআইডি।

রবিন নামের এক প্রত্যক্ষদর্শী জানান তিনি চিকিৎসা নিতে এসে ডিকেএমসির তিন তলায় রাত ৩টার দিকে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একটা বিকট শব্দ করে বিদ্যুত চলে যায় এর কিছু সময় পর গাউছিয়া কাঁচাবাজার মার্কেটের পূর্ব পাশে তাকিয়ে আগুন দেখতে পাই। এসময় আমি ৯৯৯ এ ফোন করে আগুনের খবর জানাই। এর অল্প সময়ের মধ্যে আগুন, কাঁচাবাজারের ভেতরে ছড়িয়ে পড়ে টিন, হার্ডওয়ার, ওষুধ, মুদি মালামাল, তেল-মবিল, টায়ার-টিউব ও কাচাঁমালের দোকানসহ ১৭০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় শত কোটিটাকা ক্ষতি হয়েছে বলে দাবি করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এ বিষয়ে ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তেলের দোকানে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহতা বেড়ে যায়। এতে করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে । আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর সঠিকভাবে বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat