×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৬
  • ২৫১ বার পঠিত
ডিমলা(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলা প্রসাশনের আয়োজনে দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যদয়ের সাথে সাথে শহীদ স্মৃতি অম্লানে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পূষ্পমাল্য অর্পণ, দোয়া ও মুনাজাত করা হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা এর সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেসটুন ও শান্তির পায়রা উড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াত সহ দিনের কর্মসুচি শুরু করে।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়াারুল হক সরকার মিন্টু, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার, কৃষি অফিসার সেকেন্দার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেবাশীষ রায়, ওসি (তদন্ত) আব্দুর রহিম, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সামছুল হক, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, যুগ্ম আহবায়ক আব্দুর রশীদ লেবু, ইউপি চেয়ারম্যান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাগণ, সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এনজিও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।স্বাধীনতা দিবসে থানা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আনছার বাহিনী, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সন্মিলিত কুজকাওয়াজ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat