×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ৩৭৭ বার পঠিত
রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ এক মাসের বেশি সময় মাছ ধরা বন্ধ। তাই সম্পূর্ণ কর্মহীন পটুয়াখালী তেতুলিয়া নদীতে মাছ শিকারী জেলেরা। বেকার এসব জেলেদের দিন কাটছে খেয়ে না খেয়ে। এ অবস্থায় এবারের ঈদ যেন জেলে পরিবারের কাছে এসেছে খুশির বদলে দুঃখ নিয়ে।

সরেজমিনে গিয়ে কথা হয় জেলে দম্পতি মিলন সরদার ও লিপি বেগমের সঙ্গে। এসময় মিলন সরদার জানান, পটুয়াখালীর তেতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন তারা। কিন্তু সরকারি নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ এক মাস ধরে মাছ ধরা বন্ধ। এদিকে জেলে নিবন্ধন না থাকায় সরকারি কোন সহায়তাও পাননা তারা। এ কারণে দুই শিশু সন্তান নিয়ে তাদের দিন কাটছে খুবই কষ্টে।

তাদের মতো একই অবস্থা তেতুলিয়া নদীতে মাছ শিকারী হাজার হাজার জেলের। তাদের দিন কাটছে খেয়ে না খেয়ে। এ অবস্থায় ঈদের আনন্দ নেই জেলে পল্লীতে। পকেটে টাকা না থাকায় সন্তানের নতুন পোশাক কিনে দিতে না পেরে ঈদ যেন অনেক জেলে বাবার কাছে এসেছে অনেকটা বঞ্চনা নিয়ে। কর্মহীন জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে সামান্য কিছু খাদ্য সহায়তা প্রদান করা হলেও, নিবন্ধন না থাকায় তা থেকেও বঞ্চিত হন অনেক জেলে।

রাঙ্গাবালী উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, নিষেধাজ্ঞা চলাকালে সব ধরনের মাছ শিকার, পরিবহন, বাজারজাত বন্ধ থাকে। একারণে নিবন্ধিত বেকার জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

ইলিশসহ সব ধরনের মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশের ৬ অভায়শ্রমে মার্চ- এপ্রিল দুই মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভোলার ভেদুরীয়া থেকে পটুয়াখালীর তেতুলীয়া নদীর একশো কিলোমিটার এলাকা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat