×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৫
  • ৩০২ বার পঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার  ঘিওর সরকারি কলেজের পিছনে অবৈধ ড্রেজার দিয়ে বালু মাটি কাটার ফলে  সরকারি কলেজ,ঘিওর ডি এন হাই স্কুল ঝুঁকির  মধ্যে ফেলে দিয়েছে। ধলেশ্বরী  নদীতে বর্ষা মৌসুম শুরু হলে, ঘিওর সরকারি কলেজ এবং ঘিওর ডিএন হাই স্কুল নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার  আংশকা রয়েছে।  অপরদিকে ঘিওর মাইলাগি ধলেশ্বরী নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু মাটি পাচার করছে ঘিওর উপজেলা ছাএলীগের সভাপতি রনি এবং ছাএলীগ নেতা তাপস। ছাএলীগের সভাপতি রনি বলেন নিউজ করে যা পারেন তা করেন গিয়ে।ঘিওর উপজেলার সাবেক  আওয়ামী যুবলীগ নেতা আমিনুর বেপারী ঘিওর সরকারি কলেজের পিছনে অবৈধ ড্রেজার দিয়ে বালু মাটি কাটার পর নতুন করে শুরু করেছেন শ্মশান ঘাটের উত্তর পাশে।৷ আমিনুর বেপারীর অবৈধ ড্রেজার বাণিজ্যের ফলে  ঘিওর সরকারি কলেজ,  ঘিওর ডিএন হাই স্কুল, শ্মশানঘাট, ঘিওর ধানহাট, নদী পাড়ের বসত বাড়ি ঘর নদী গর্ভে হুমকির  মুখে পড়লে, মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান ও ধরাছোঁয়ার বাইরে আছেন অবৈধ ড্রেজার ব্যবসায়ী সাবেক যুবলীগ নেতা আমিনুর বেপারী। অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের নিকট প্রশাসন আজ অসহায়  অথবা প্রশাসনের কিছু অংশ দেখে,  না দেখার ভান করে থাকে, বলে মনে করছেন ভুক্তভোগী  সাধারণ মানুষ।  ভুক্তভোগী সাধারণ মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অবৈধ ড্রেজার বাণিজ্য বন্ধের জন্য অনুরোধ করেছেন। সচেতন মহল বলছেন নদী পাড়ের সুরক্ষা, ঘিওর সরকারি কলেজ,  ডি এন হাই স্কুল, বসত বাড়ি ঘর এবং শ্মশান ঘাট সুরক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বরাদ্দকৃত শত কোটি টাকা গুটি কয়েক অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের পকেটে গেলে, প্রশাসন নিরাবতা পালন করছেন। সাবেক যুবলীগ নেতা আমিনুর বেপারী বলেন, আর কয়েকদিন চালাবো নিউজ কইরেন না।ঘিওর  উপজেলা নির্বাহী অফিসার  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বলেন, এখনি ব্যবস্হা নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat