×
সদ্য প্রাপ্ত:
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
  • প্রকাশিত : ২০২০-০৯-২৫
  • ৪২৫ বার পঠিত

আজ পাবনা- আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) উপনির্বাচন। শুক্রবার বিকেলে নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী উপকরণ। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে পাবনা জেলা সিনিয়র নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ জানিয়েছেন।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। ভোট গ্রহণের জন্য সকল সরঞ্জাম শুক্রবার সকল কেন্দ্রে পৌঁছানো হলেও ব্যালট পেপার পৌঁছানো হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা থেকে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে।

উল্লেখ্য, জেলার ঈশ্বরদী আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা- আসন। আসনে দুটি পৌরসভা ১২টি ইউনিয়ন রয়েছে। মোট ভোটার সংখ্যা লাখ ৮১ হাজার ১১২ জন। ভোটকেন্দ্র রয়েছে ১২৯টি। এসব ভোটকেন্দ্রে ভোটগ্রহণের জন্য দায়িত্ব পালন করছেন ,৩০১ জন প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে। মোট ১৮ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রেজাউল করিম।

চলতি বছরের ২রা এপ্রিল পাবনা- (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু মারা যাওয়ায় আসনটি শূন্য ঘোষণার পর উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat