×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-০৫-১২
  • ২২১ বার পঠিত
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও নারীভাইস চেয়ার নির্বাচিত হয়েছে। আগামী ২৯ মে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিন প্রার্থীর কোনও প্রতীদ্বন্দী প্রার্থী না থাকায় বিধি অনুযায়ী তারা বেসরকারি ভাবে নির্বাচিত হলেন। চেয়ারম্যান পদে মো. মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে মোঃ মশিউর রহমান মৃধা ও নারী ভাইস চেয়ারম্যান পদে মালিকা পারভীন প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন। এদের মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ার পদে দুই প্রার্থী দ্বিতীয় বারের মত নির্বাচিত হন। চেয়ারম্যান মো.  মিরাজুল ইসলাম ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

উপজেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রার্থী হয়ে ছিলেন। প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি জেপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মাহিবুল হোসেন এর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইয়ে হলফ নামায় অসম্পূর্ণ তথ্য পাওয়ায় তার মনোয়ন বাতিল করা হয় । মো. মাহিবুল হোসেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর'ও চাচাতো ভাই। সে জাতীয় পার্টি জেপি'ও ভাণ্ডারিয়া উপজেলা কমিটির কার্যনির্বাহী সভাপতি। তিনি গত ( ২০০৮সাল) সাবেক উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন। 

বৈধ ঘোষিত প্রার্থীদের চেয়ারম্যান পদে মো.সালাহ উদ্দিন  ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার নির্বাচনের শেষ মুহুর্তে এসে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে চেয়ারম্যান পদে প্রাতিদ্বন্দী কোনও প্রার্থী না থাকা মো. মিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হলেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে- উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা ও নতুন নারী ভাইস চেয়ারম্যান পদে মালিকা পারভীন এর কোনও প্রতিদ্বন্দী প্রার্থী না হওয়ায় তারা দুইজন ও বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হলেন।

উল্লেখ্য তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী ভাণ্ডারিয়ায় নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ছিল গত ২ মে, মনোনয়ন পত্র বাছাই ছিল গত ৫ মে, মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে আপিল ৬/৮ মে, আপিল নিষ্পত্তি ০৯/১১মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ১২ মে, প্রতীক বরাদ্দ ছিল ১৩ মে। আগামী ২৯ মে ভাণ্ডারিয়ায় উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিন পদে কোনও প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় নির্বাচনী আমেজ স্থবির হয়ে যায়। 

পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাচনে তিনটি পদে কোনও প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় বিধি অনুযায়ী বৈধ প্রার্থীরা বেসরকারি ভাবে নির্বাচিত হবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat