×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ২৪৮ বার পঠিত
এ,কে,এম আসাদুজ্জামান রানা, পঞ্চগড়: 
তীব্র চিকিৎসক সংকট বিরাজ করছে আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড়ে। জানা যায় সাইত্রিশ জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন মাত্র ১২ জন ডাক্তার। এছাড়াও একজন ডাক্তার তেঁতুলিয়াতে বদলি হওয়ায় সংকট আরো বেড়েছে। জরুরি বিভাগ চালানোর মতো পর্যাপ্ত ডাক্তার এ হাসপাতালে নেই। কমপক্ষে পাঁচজন ডাক্তার জরুরি বিভাগে প্রয়োজন হলেও রয়েছেন চারজন।

একজন ইএমও পদে রয়েছেন, সম্প্রতি তিনি ছুটিতে হজ্বে গমন করেছেন। এমতাবস্থায় জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং অন্তঃবিভাগ সামাল দেওয়া এ হাসপাতালের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাড়িয়েছে। 

দিন দিন এ হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন এক হাজারের অধিক রোগী হয়। এবং জরুরি বিভাগেও অসংখ্য রোগী আসেন।

এতে করে কর্তব্যরত ডাক্তারগণ গলদঘর্ম হচ্ছেন প্রতিদিন। এমতাবস্থায় এ হাসপাতালে কিছু সংখ্যাক মেডিকেল অফিসার ও কনসালটেন্ট পদায়ন জরুরি হয়ে পড়েছে। 

এছাড়াও আড়াই শয্যা বিশিষ্ট নতুন ভবনটি চালু এবং লোকবল পদায়ন করা হয়নি। যদিও রংপুর বিভাগের আটটির মধ্যে সাতটিই চালু করা হয়েছে। এক্ষেত্রে বিরল ব্যতিক্রম আধুনিক সদর হাসপাতাল পঞ্চগড়। 

এমনকি স্বাধীনতার পঞ্চাশ বছর অতিক্রম করলেও এ পর্যন্ত এ হাসপাতাল মেডিসিন কনসালট্যান্ট এর দেখা পায় নি। হাসপাতালটিতে চর্ম ও যৌন, অর্থোপেডিক্স, মেডিসিন এবং নাক-কান-গলার চিকিৎসার জন্য ইনডোর বা আউটডোরে কোন ব্যবস্থা নেই। 





















নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat