×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৪-০৬-১০
  • ২৭৯ বার পঠিত
আকাশ দাশ, বান্দরবান:
বান্দরবানে রুমা,থানচি ব্যাংক ডাকাতি, অপহরণ ও অস্ত্র লুটের ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে বান্দরবান এ রুমা উপজেলা থেকে পাহাড়ের বৃক্ষের মূলের মত গড়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন চারজন  সহযোগিকে গ্রেপ্তার করা হয়েছে।  

(১০ জুন) সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আইনশৃঙ্খলার বাহিনী কঠোর পাহারায় বান্দরবান সদর থানা থেকে প্রিজন ভ্যানে করে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-সন্দেহভাজন কেএনএফ সদস্য রুমা উপজেলার বাসিন্দা ময়থাং বম , জৌথান বম, থমাস এডিসন বম এবং লাল রনইহ সাং বম।

সুত্রে জানা যায়, (৯ জুন) রোববার বিকেলে তাদের (কেএনএফ) সন্দেহভাজন চারজনকে রুমা সদরের ১নং পাইন্দু ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর জুরভারং পাড়া থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা। এরপর আজ সোমবার দুপুরে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রুমা থানায় দায়ের করা মামলায় ৪ জন আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।

প্রসঙ্গত, উল্লেখ্য যে গত চলতি বছরে ২ এপ্রিল রাত ৭.৩০ নাগাত বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে এবং পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, টাকা লুট ও হামলার ঘটনা ঘটে। পরে এই ঘটনায় জড়িত আসামীদের ধরতে বান্দরবানে শুরু হয় যৌথবাহিনীর অভিযান এই অভিযানে র‍্যাব, বিজিবি, পুলিশ ,আনসারের সাথে সাথে অংশ নিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। 

এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা থানায় ১৩টি, বান্দরবান সদর থানায় ১টি থানচি থানায় ৪টি এবং রোয়াংছড়ি থানায় ৩টি সহ সর্বমোট ২১টি মামলা দায়ের হয়।চলমান এই অভিযানে শুরু থেকে এ পর্যন্ত কেএনএফের নারীসহ ৯৬জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat