×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২১৮ বার পঠিত
মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার (১২ জুন) দুপুরে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব ও ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, সহকারি কমিশনার(ভূমি) আর্নিকা আক্তার, ওসি 
জয়ন্ত কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।  

এছাড়াও ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, শরৎচন্দ্র রায় ও মতিউর রহমান মতি, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী,সম্পাদক মো: বিপ্লব, সদস্য মাহাবুব আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সভায় বক্তরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে মাদক বেচাকেনা ও সেবন এবং পৌর এলাকায় দ্রুতবেগে হেডলাইট উঁচু করে মোটরসাইকেল চালানোর বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন।এবং মোটরসাইকেল চুরি সহ সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান, নারী পাচার বিষয়ে সচেতন সতর্ক ও সকলের সহযোগিতা কামনা করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat