×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ৪১৮ বার পঠিত
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বড় ভাই হাজী মোহাম্মদ শাহাদাৎ হোসেন ওরফে বাদশা মারা গেছেন।

শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।
হাজী মোহাম্মদ শাহাদাৎ হোসেন চলচ্চিত্র প্রযোজক,পরিচালক, প্রদর্শক এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার ( ১৪ জুন) ভোর ৩টায় হাসপাতালে ভর্তি হন ডিপজলের বড় ভাই শাহাদাৎ। এরপর তার শারীরিক অবস্থা খারাপের দিকে এগোলে তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
ভাইয়ের সুস্থতার জন্য সবার কাছে ফেসবুকে দোয়াও চেয়েছিলেন ডিপজল। কিন্তু শেষ পর্যন্ত মায়ার বন্ধন ছিন্ন করে দুপুরে পরপারে পাড়ি জমান ডিপজলের বড় ভাই।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতি। শোকাহত পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat