×
সদ্য প্রাপ্ত:
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ১৯০ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে শক্তিশালী খননযন্ত্র (ড্রেজার) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সংশ্লিষ্ট ৪ জনকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার চর শিবালয় এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত।


অর্থদণ্ডে দণ্ডিতরা হলেন- মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্বয়পুর এলাকার হানিফ মল্লিকের ছেলে সাইদুল ইসলাম, সফিকুল ইসলামের ছেলে রুবেল আহামেদ, ভোলার চরফ্যাশনের চর নলুয়া এলাকার হান্নানের ছেলে রাকিব চৌধুরী ও নড়াইল জেলার লোহাগড়ার লাহড়ীরা এলাকার দাউদ মোল্লার ছেলে নূর মোহাম্মদ।

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন জানান, মঙ্গলবার চরশিবালয় এলাকায় যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন অসাধু কিছু ব্যবসায়ী। অভিযান চালিয়ে অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। 

তিনি বলেন, ড্রেজার দিয়ে নদী থেকে বালু তুলে নদীর পারে সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধে কেউ জড়িত হলে তাদের আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat