×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-০৫
  • ২১৫ বার পঠিত
জোবায়দুর রহমান জুয়েল, গাইবান্ধা
গাইবান্ধার তুলশীঘাটে কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তাবলীগ জামায়াতের আয়োজনে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয় বলে জানিয়েছেন আয়োজকরা। এবারের ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলিগ জামাতের মুরম্নব্বি ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আব্দুল্লাহ সহ কয়েকজন বিজ্ঞ আলেম। ইজতেমা উপলক্ষে বুধবার থেকেই গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ও আশেপাশের জেলাগুলোর মুসল্লিরা ইজতেমা মাঠে অবস্থান নেয়। আগামী শনিবার সকাল এগারোটায় আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হবে বলে ইজতেমার আয়োজক কমিটি জানিয়েছেন।
গাইবান্ধা জেলা ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক হুমায়ুন কবির জানান, জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ আয়োজন করা হয়েছে। ইজতেমা মাঠে বিশাল শামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অস্থায়ী টয়লেট, ওযু ও গোসলের জন্য পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন। এ ছাড়া ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বিরাও অংশগ্রহণ করেছেন।
গাইবান্ধার পুলিশ সুপার মোঃ মোশাররফ হোসেন জানান, ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। ইজতেমা উপলক্ষে বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সব মিলে ইজতেমা ঘিরে যে কোনও ধরণের পরিসি'তি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat