×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ২১৩ বার পঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি: ১৪ ডিসেম্বর: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় স্মৃতিসৌধে সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা এবং এর মাধ্যমে দিবসের সকল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ  জেলা শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। সন্ধ্যা ৬ টায় কর্নেট সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে  শহরের আমাদের বাজারে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের অবদান এবং তাদের আদর্শকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায়  উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার  স্থানীয় মুক্তিযোদ্ধা প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে তাদের আদর্শ আমাদের শক্তি ও অনুপ্রেরণা হিসেবে এগিয়ে নিতে হবে।

আলোচনা সভার পর কর্নেট সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শহীদদের স্মরণে গান, কবিতা ও বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat