×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ১৮২ বার পঠিত
অদ্য ১৬ ডিসেম্বর সকাল ১১.০০ ঘটিকায় নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রসাশন অডিটোরিয়ামে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সিব্বির আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভুমি কমিশনার মাহমুদুল হাসান,থানা ইনচার্জ মো: মিজানুর রহমান(মিজান),উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

সংবর্ধনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের ত্যাগ, সাহসিকতার ও দেশ প্রেম এর কথা স্মরণ করে বলেন, “মুক্তিযোদ্ধাদের অবদানেই আমরা আজ স্বাধীন ও স্বার্বভৌম বাংলাদেশে বেঁচে আছি। তাদের অবদান ও ত্যাগ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন এবং দেশের উন্নয়ন ও সুরক্ষায় যুবসমাজ সহ সসদকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। 

বিজয় দিবসের এই বিশেষ আয়োজনে নাগেশ্বরী উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে দিনটিকে স্মরণীয় করে তোলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat