×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১৮
  • ১৮৮ বার পঠিত
মোঃ মাহতাব হাওলাদার, কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগের আগাম প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন, সন্নিবেশিত ও বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে চাইল্ড সেন্টার  এন্টিসিপেটরি এ্যাকশন প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী’র উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সংস্থার প্রকল্প কর্মকর্তা কিশোর কুমারের সঞ্চালনায় প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ মো. মনিরুজ্জামান প্রিন্সের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির, ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইলিয়াস হোসেন, বন বিভাগ কর্মকর্তা মনিরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, রাডার স্টেশন ইনচার্জ আব্দুল জব্বার, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, সিপিবি কর্মকর্তা আব্দুস শহীদ, মহিপুর প্রেসক্লাবের সদস্য মাইনুদ্দিন আল আতিক।

এছাড়াও বিভিন্ন দপ্তরপ্রধান, পেশাজীবি, অংশীজনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগোগিতায় ছিলেন সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ফিরোজ মাহমুদ, জাকিয়া আক্তার ও মো. রহমত উল্লাহ রাজু।

উল্লেখ্য, জার্মান ফেডারেশন ফরেন অফিসের অর্থায়নে সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ-এর সার্বিক সহায়তা ও রাইমস্-এর কারিগরি সহায়তায় পটুয়াখালী জেলার সদর উপজেলার ৪ টি ও কলাপাড়া উপজেলার ৪টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat