×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২৪
  • ১৭৬ বার পঠিত
রাশিমুল হক রিমন, বরগুনা প্রতিনিধি 


আমতলী উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রতাহারের দাবীতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে।  সোমবার ডাকবাংলো সড়কে এ মানববন্ধনে শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেয়।  
জানাগেছে, ২০২২ সালের ১১ ডিসেম্বর আমতলী আমতলী উপজেলা নিবার্হী অফিসার হিসেবে মুহাম্মদ আশরাফুল আলম যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি আমতলীর উন্নয়নসহ সার্বিক বিষয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার কর্ম দক্ষতায় তিনি আমতলী উপজেলার মানুষের নয়নের মনি হয়ে ওঠেছেন। নিরলসভাবে কাজ করে সরকারী সেবা মানুষের দ্বোর গোড়ায় পৌছে দিয়েছেন তিনি। গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর আমতলী উপজেলাকে তিনি আপন কোঠরে আগলে রেখেছেন। কিন্তু একটি কুচক্রিমহল তাদের স্বার্থসিদ্ধির জন্য উপজেলা নিবার্হী অফিসারকে বদলী করান। গত ১৮ ডিসেম্বর উপ—সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে আমতলী উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কুমিল্লায় বদলী করা হয়। এ বদলীর আদেশের খবর আমতলী উপজেলায় ছড়িয়ে পরলে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বদলী আদেশ প্রত্যাহারের দাবীতে সোমবার মুক্তিযোদ্ধারা ডাকবাংলো সড়কে মানববন্ধন করেছেন। বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, অ্যাডভোকেট শাহ আলম ও দেলোয়ার হোসেন প্রমুখ। 
মানববন্ধনে বক্তারা আমতলী উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের বদলীর আদেশ দ্রুত প্রত্যাহারের দাবী জানান।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat