×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-১৫
  • ১৭৪ বার পঠিত
মাসুদ রানা, সোনারগাঁও প্রতিনিধি, নারায়ণগঞ্জঃ 
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুল আলমের সভাপতিত্বে ফাউন্ডেশনের লাইব্রেরীর সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল মোর্শেদ, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম, টুরিস্ট পুলিশের ইনচার্জ দেলোয়ার হোসেন, ফাউন্ডেশনের উপ পরিচালক এ কে এম আজাদ সরকার, সংরক্ষণ কর্মকর্তা নাসিম ইসলাম অভি, সোনারগাঁও থানার ওসি তদন্ত মোঃ রাশেদুল ইসলাম, বিএনপি ও জামায়াতে ইসলামী এর সিনিয়র  নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগণ। এসময় মেলা উপলক্ষ্যে বিশেষ নিরাপত্তা, স্টল বরাদ্দ, সাংস্কৃতিক শিল্পগোস্ঠী দিয়ে গান পরিবেশন, পুতুল নাচ, বায়স্কোব, নাগরদোলা, গ্রামীণ খেলা, বাহারী পণ্য সামগ্রী, বিভিন্ন অঞ্চল থেকে হাতের তৈরি নকশী কাঁথা, জামদানী শাড়ি, বেত ও বাশের তৈরি জিনিসপত্র, ঐতিহ্যবাহী বিভিন্ন এলাকার হরেক রকমের মিষ্টি-দইসহ  মোট ১০০ টি স্টল সাজিয়েছেন মেলা উদযাপন কমিটি। মেলা উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।

ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, আগামী ১৮ জানুয়ারি উদ্বোধনের পর ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১ মাস চলবে এ মেলা। প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী এ মেলা পালন করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat