×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২৫-০১-১৬
  • ২০৫ বার পঠিত
মোঃ তারিকুল ইসলাম, হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ফসলি জমি থেকে ভ্যাকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে সাইফুল ইসলাম নামে একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আহাম্মেদ মোফাচ্ছের।

জানা যায়, হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণপাড়া একটি ফসলি জমি থেকে  অবৈধভাবে প্রশাসনের অনুমতি ব্যতীত খনন করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে ছুটে যান এবং ঘটনাস্থলে গিয়ে সাইফুল ইসলাম কে ৫০ হাজার টাকা জরিমানা করেন। 
অর্থদণ্ড পাওয়া সাইফুল ইসলাম উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামের ৭ নং ওয়ার্ডের দক্ষিণপাড়ার মোঃ এনু খন্দকার এর ছেলে।
অভিযানের সময় হোমনা থানার পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের বলেন, অনুমতি ছাড়া কোনো ফসিল জমির মাটি কাটা যাবেনা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat