×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০১-২৬
  • ১৯৫ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)
ভারতের তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে ৩টি ট্রাকের সংঘর্ষ। তাতে প্রাণ হারিয়েছেন ৪ জন। যে ৩টি ট্রাকের সংঘর্ষ হয়েছে, সেগুলির একটিতে ছিল গবাদি পশু। রবিবার (২৬ জানুয়ারি ) সকালে দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১০টি গরু। মৃতদের ১ জনের পরিচয় এখন ও জানা যায়নি। বারগুর পুলিশের ডেপুটি সুপার পি মুথুকৃষ্ণন জানিয়েছেন, রবিবার (২৬ জানুয়ারি ) সকাল সাড়ে ৫টায় বারগুরের কাছে নিয়ন্ত্রণ হারান একটি পণ‍্যবাহী ট্রাকের চালক। ওই ট্রাকে ছিল পেঁয়াজ। সেই পেঁয়াজ নিয়ে মহারাষ্ট্র থেকে চেন্নাইয়ে যাচ্ছিল ট্রাকটি। পথে বারগুরের কাছে নিয়ন্ত্রণ হারান চালক। সেটি ধাক্কা দেয় অন‍্য একটি ট্রাকে। গরু বোঝাইকারী ওই ট্রাকটি অন্ধ্রপ্রদেশ থেকে কোয়েম্বত্তূর যাচ্ছিল। এরপরে কৃষ্ণগিরিগামী আরও একটি ট্রাকে ধাক্কা দেয় সেটি। পুলিশ সূত্রে প্রকাশ, পেঁয়াজ নিয়ে যে ট্রাকটি যাচ্ছিল, তার চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। ওই ব‍্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। গরু নিয়ে যাচ্ছিল যে ট্রাক তার চালক অরুলজ‍্যোতি এবং আর এক সওয়ারি মণিকান্ডনের ও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ওই ট্রাকে সওয়ার ৩ জন গুরুতর আহত হয়। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতেরা সকলেই অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলার। দুর্ঘটনায় এস নারায়ণ নামে আরও ১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat