×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৯০ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিশেষ অভিযানে  ইয়াবা ট্যাবলেটসহ রুহুল আমিন নামে এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশ। 

পুলিশ সূত্রে জানায়,বুধবার (৫ ফেব্রুয়ারী)  সকাল সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদর ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ডিবির এসআই রিপন সিংহ নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর  সাকিনস্থ জনৈক  মুরাদ তালুকদার এর বাড়ির সামনে বাল্লা ইট সলিং রাস্তা(বাল্লা রেললাইন) এর উপর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  রুহুল আমীন নামে এক মাদক কারবারি যুবক গ্রেফতার করেছে। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রতিটি ইয়াবা ট্যাবলেট মূল্য ৩০০ টাকা দরে বিক্রি করা হয়।যার মোট মূল্য ১৫ হাজার টাকা। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার  ইদ্রিস আলীর ছেলে রুহুল আমিন (২৬)।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি নন্দন কান্তি ধর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat