×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-১৪
  • ১৩০ বার পঠিত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:হাবিবুল্লাহ মীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৭৯ পিস ফেনসিডিল ও ২৬ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গতাকাল রুপগঞ্জ উপজেলার মাছিমপুর, কায়েতপাড়া ও পূর্বাচলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ পরে গ্রেফতারকৃত আসামিদের মাদকসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। 

ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তারকৃতরা হলো, মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় দানেশ মিয়ার ছেলে শাহীন, একই এলাকার ইয়াকুব আলীর মেয়ে নাসরিন আক্তার, রুপগঞ্জ সদর ইউনিয়নের টেকনোয়াদ্দা গ্রামের আফাস উদ্দিনের ছেলে খোকন মিয়া ও কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা নদীর পাড় এলাকার খোকন মিয়ার ছেলে মামুন মিয়া।

এ বিষয়ে রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, তারা দীর্ঘদিন যাবত রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। গতকাল র‍্যাব-১১ অভিযান চালিয়ে ১৭৯ পিস ফেনসিডিল ও ২৬ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে তাদেরকে নারায়ণগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat