×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-১৬
  • ১৪৩ বার পঠিত
 মোঃ মাসুম আলম 
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি


গাজীপুরে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় অপারেশন “ডেভিল হান্ট” অভিযানে ভান্নারা বাজার থেকে গত ১৫ ফেব্রুয়ারী (শনিবার) আনুমানিক রাত ৯:০০ ঘটিকায় ১ জনকে গ্রেপ্তার করা হয়।

মৌচাক ফাড়ীর অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মৌচাক ভান্নারা বাজার থেকে গতকাল রাত আনুমানিক ৯.০০ ঘটিকার দিকে আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে ।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টা গাজীপুর জেলার সকল থানা এলাকায় পুলিশ অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনা করেছে। এই অভিযানে মৌচাক ভান্নারা বাজার থেকে ১জন গ্রেপ্তার হয়েছে, মোঃ আনোয়ার হোসেন (৪৯) পিতা- মৃত নায়েব আলী, সাং- ভান্নারা পশ্চিমপাড়া, থানা- কালিয়িকৈর, জেলা- গাজীপুর। গ্রেপ্তারকৃত ব্যাক্তি কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি।   
সে ভান্নারা অটো স্ট্যান্ডে চাঁদা তুলতো । মৌচাক ফাড়ীর অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম জানান, অস্থিতিশীলতা প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে “ডেভিল হান্ট” অভিযান অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ দিন-রাত অভিযান পরিচালনা করছে। তিনি আরোও জানান, সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat