×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ১৩৩ বার পঠিত
জাহিদ খান,জেলা প্রতিনিধি:


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুড়িগ্রাম জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মোঃ আরমান হোসেন, সদস্য সচিব হিসেবে মোঃ ইদ্রিস আলী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ আরিফ হোসেন কাজল দায়িত্ব পেয়েছেন।

অদ্য ২৩ ফেব্রুয়ারী প্রকাশিত, ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়। উক্ত চিঠিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।

নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দলের নেতাকর্মীরা নবনিযুক্ত কমিটির প্রতি শুভকামনা জানিয়েছেন এবং স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat