×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৫-১০-০৭
  • ১৮৮ বার পঠিত

‎খন্দকার মোহাম্মদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি ;
‎
‎সিরাজগঞ্জে মহাসড়কে গাড়ি থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনার  ২৪ ঘণ্টার মধ্যে  দুইজনকে গ্রেফতার করেছে  র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ।
‎
‎র‌্যাব জানায়,  গত ৩ অক্টোবর রাতে  সিরাজগঞ্জের কড্ডার মোড়ে মহাসড়কে একটি প্রাইভেট কার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র হাতে প্রাইভেটকারে থাকা যাত্রীদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যায়। এ ঘটনায় অন্তত ৪-৫ জন যাত্রী আহত হন। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
‎
‎ঘটনার পরপরই সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা (মামলা নং–১, তারিখ–৫/১০/২৫ খ্রি.) দায়ের করা হয়।
‎
‎এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-১২,  গতকাল বিকেলে সদর কোম্পানির একটি চৌকস দল সয়দাবাদ ও কড্ডার মোড়ে পৃথক অভিযান চালিয়ে দুইজন সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করে।
‎
‎গ্রেফতারকৃতরা হলো সিরাজগঞ্জ সদর থানার মোহনপুর এলাকার মোঃ বাবু (৩৪) ও নতুন   সয়দাবাদের   সাহা (২৯)।
‎
‎র‌্যাব জানায়, গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার ১৫টি মামলা এবং সাহার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
‎
‎পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat