×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ১২৩ বার পঠিত

এমদাদুল হক, ( স্টাফ রিপোর্টার ) জামালপুর :


জামালপুরে তিস্তা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেসসহ সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি এবং ২ নম্বর প্ল্যাটফর্ম স্থাপন, যাত্রী ছাউনি সম্প্রসারণ ও বিশ্রামাগার ভিআইপি করণ সহ সকল অবকাঠামোগত উন্নয়নের  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে  নরুন্দি স্টেশনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময় কমিউটার ও তিস্তা এক্সপ্রেস ট্রেন কিছুক্ষণ আটকা পড়ে।

নরুন্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুফিয়ান কবীর শিপনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, নরুন্দি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজী মঞ্জুর মোর্শেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজন হাসান ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বোরহান উদ্দিন প্রমুখ।

এ সময় সমাজসেবক কেরামত আলী, ইউপি সদস্য আন্দুল মজিদ, নজরুল ইসলাম, নয়নুজ্জামান রুনু, আকরাম হোসেন, মজিবর রহমান ফারুকসহ নরুন্দি স্কুল অ্যান্ড কলেজ, জিন্নাত মহিলা ডিগ্রি কলেজ, নরুন্দি ফয়েজিয়া মাদরাসা, আবিদাতুন মহিলা মাদরাসা, আলি আল সাবাহ কওমি মাদরাসা ও নরুন্দি সৈয়দা নাজিবা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও নানা পেশার হাজার হাজার   মানুষ উপস্থিত ছিল। 

বক্তারা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য রেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তাদের ঘোষণা ছিল রেল  কর্তৃপক্ষের নিকট থেকে কোনো প্রতিশ্রুতি  না পেলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে।

এদিকে রেল কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত  হওয়ার পর তারা আন্দোলনকারীদের সাথে কথা বলেন।  নরুন্দী ইউনিয়ন বি এনপির সভাপতি এমদাদুল হক গণমাধ্যম কর্মীদের জানান রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষের সাথে তার কথা হয়েছে এবং তারা আশ্বাস দিয়েছেন। তাদের কথা ঠিক  না রাখলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হোসিয়ারী দেন এলাকাবাসী। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat