×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ১৫৬ বার পঠিত
রিপন মিয়া :

  • পি আর বাস্তবায়ন না হলে জনগনের অধিকার ফিরে আসবে না মহম্মদপুরের জনসভায় এম বি বাকের।



মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় মহম্মদপুর বাসস্ট্যান্ডে এ জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এম বি বাকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু। সভার সভাপতিত্ব করেন মহম্মদপুর সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হুসাইন আহমেদ কাবুল।

প্রধান অতিথি এম বি বাকের তার বক্তব্যে বলেন, “আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।”

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে ইসলামী নেতৃত্বই একমাত্র সমাধান। তারা সংগঠনের নীতি-আদর্শ ছড়িয়ে দিতে এবং ভোটারদের সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে আগামীকাল আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।

বিপুল সংখ্যক স্থানীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মানুষ ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat