×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ১৪১ বার পঠিত
নাদিমুল আল তানভীর, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :


বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও পরমতলা পশ্চিমপাড়া ছাদির বকশি বাড়ির নিবাসী মোঃ নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন।
তিনি সাংবাদিক জনাব ফয়সাল ইসলামের পিতা ও মরহুম শব্দর আলী খলিফার বড় ছেলে।

দীর্ঘদিন যাবৎ শারিরীক জটিলতার সম্মুখীন হয়ে গত বুধবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)  চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন—(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮বছর ৬মাস।

মরহুম মোঃ নুরুল ইসলাম দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে সহকর্মীদের শ্রদ্ধা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গতকাল বৃহস্পতিবার বাদ যোহর পরমতলা পশ্চিমপাড়া বাইতুল হামদ জামে মসজিদ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat