×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৭
  • ১৫১ বার পঠিত

মোঃ মাসুম আলম


গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভোররাতে একযোগে ককটেল, পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২-এর প্রধান ফটকের সামনে এবং নিকটবর্তী গ্রামীণ টেলিকম ট্রাস্টের সাইনবোর্ডে হামলা চালায়। ​সোমবার (১৭ নভেম্বর, ২০২৫) ভোর ৪টা ৪৫ মিনিট থেকে ৫টার মধ্যে এই ঘটনা ঘটে।
কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ অবস্থিত। ভোর আনুমানিক ৫টার দিকে একদল দুর্বৃত্ত প্রতিষ্ঠানের প্রধান ফটকের পাশের নামফলকে (সাইনবোর্ড) পেট্রোল বোমা বা অগ্নিসংযোগ করে এবং গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। ককটেল বিস্ফোরণের তীব্র শব্দে এলাকার নিরাপত্তা কর্মীরা ছুটে আসেন এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে নামফলকের কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের সময় গেটের বাইরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় একই সময়ে নিকটবর্তী গ্রামীণ টেলিকম ট্রাস্টের একটি প্রকল্পের সাইনবোর্ডেও দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে, যাতে সাইনবোর্ডটি আংশিক পুড়ে যায়। একই রাতে কালিয়াকৈর উপজেলার মেদিআশুলাই এলাকায় আরেকটি পৃথক ঘটনায় দুর্বৃত্তরা মাটি কাটার একটি এক্সকাভেটরে (ভেকু মেশিন) আগুন ধরিয়ে দেয়। এতে এক্সকাভেটরটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। ​ঘটনার পরপরই খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
​কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat