×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২২
  • ১০৫ বার পঠিত

কুষ্টিয়া থেকে শফিকুর রহমান শফিক ।।  দেশের অন্যতম প্রাচীন আঞ্চলিক সংবাদমাধ্যম ‘সাপ্তাহিক ইস্পাত’ তার সাফল্যের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। সাপ্তাহিক ইস্পাতের ৫০ বছর উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বর্ণিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, পাঠক এবং পত্রিকার প্রাক্তন ও বর্তমান কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, ইস্পাত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম ওয়ালিউল বারী চৌধুরীর সহধর্মিণী ফিরোজা পারভিন চৌধুরী, ইস্পাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াসিফ বারী চৌধুরী লিখন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, কোষাধ্যক্ষ লিটন উজ্জামান, দৈনিক কুষ্টিয়া কাগজ পত্রিকার প্রকাশক সম্পাদক নুর আলম দুলাল, আন্দোলনের বাজার পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শফিকুর রহমান, ইস্পাত পত্রিকার সার্কুলেশন ম্যানেজার শ্যামল কুমার প্রমূখ। এসময় অতিথিরা বলেন, “সাপ্তাহিক ইস্পাত গত পাঁচ দশক ধরে অবিচলভাবে সত্য, ন্যায় ও জনগণের কথা তুলে ধরে গণমাধ্যমের জগতে একটি বিশেষ অবস্থান তৈরি করেছে। এ পত্রিকার নির্ভরযোগ্য সাংবাদিকতা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে বড় ভূমিকা রেখেছে।

পত্রিকার বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াসিফ বারী চৌধুরী লিখন বলেন, “আমরা প্রতিজ্ঞাবদ্ধসত্য প্রকাশ ও নৈতিক সাংবাদিকতার ঐতিহ্য আগামীতেও ধরে রাখব। আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল প্রকাশনার মাধ্যমে ‘ইস্পাত’কে আরও এগিয়ে নিতে আমরা কাজ করছি। অনুষ্ঠানে পত্রিকার দীর্ঘদিনের অবদানকারীদের কথা তুলে ধরা হয়। এদিকে দীর্ঘ পথচলার এই আনন্দঘন দিনে ‘সাপ্তাহিক ইস্পাত’-এর পাঠক, লেখক ও শুভানুধ্যায়ীরা পত্রিকার আরও অগ্রগতি ও সাফল্য কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat