×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ২৮৯ বার পঠিত

এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি


:
ভোলার লালমোহন উপজেলা থেকে সাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ রয়েছেন ১৩ জেলে। উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারুক মাঝির ‘মা-বাবার দোয়া’ নামের ট্রলিংবোটটি গত ১০ নভেম্বর লালমোহনের দলিল মাস্টার বাজার এলাকা ও বাতিরখাল মৎস্যঘাট থেকে যাত্রা শুরু করে। পরদিন তারা চরফ্যাশনের সামরাজ ঘাটে নৌযানের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে গভীর সাগরে রওনা দেন। যাত্রার ছয় দিনের মধ্যে তাদের তীরে ফেরার কথা থাকলেও ১২ দিন অতিবাহিত হলেও এখনো তাদের কোনো সন্ধান নেই। এতে পরিবারগুলোতে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজ জেলেরা হলেন—মাকসুদুর রহমান, খোকন, হেলাল, শামিম, সাব্বির, সজিব, জাহাঙ্গীর, নাছির মাঝি, আব্দুল মালেক, ফারুক, মাকসুদ, আলম মাঝি ও মো. ফারুকসহ মোট ১৩ জন। তাদের স্বজনরা জানান, সাগরে যাওয়ার পর থেকে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। জেলে খোকনের স্ত্রী রিপা বেগম বলেন, “স্বামী মাছ ধরে সংসার চালাতেন। এখন তার কোনো খোঁজ নেই। শুধু আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন নিরাপদে ফিরে আসেন।” নিখোঁজ হেলালের স্ত্রী মিতু বেগম জানান, “স্বামী বাড়ি থেকে বের হয়ে বলেছিলেন নিজের ও সন্তানের খেয়াল রাখতে। এখন আমরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছি।”

নিখোঁজ জেলে মাকসুদুর রহমানের ছেলে নয়ন জানান, আত্মীয়-স্বজনরা একটি ট্রলারে করে তাদের খুঁজতে সাগরে গেছেন এবং বিষয়টি বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও থানা পুলিশকে জানানো হয়েছে। লালমোহন থানার ওসি (তদন্ত) মাসুদ হাওলাদার বলেন, এ ঘটনায় কোনো জিডি হয়নি, তবে তারা বিষয়টি খতিয়ে দেখছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, জেলেদের অবস্থান জানতে চেষ্টা চলছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat