×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৯
  • ১৩৫ বার পঠিত
মোঃ জয়নাল আবেদিন জয় 
ব্যুরো প্রধান রাজশাহী 


অদ্য ২৮/১১/২০২৫ ইং শুক্রবার সকাল ৯ (নয়) ঘটিকায় রাজশাহীর বানেশ্বরে নবনির্মিত বানেশ্বর ট্রাফিক পুলিশ বক্স এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম।

এ সময় তিনি বলেন,“বাংলাদেশ পুলিশকে ৫ই আগস্টের পরবর্তী সময়ে একটি ট্রমাটাইজ অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে।ট্রাফিকে যারা ডিউটি করেন,তাদেরকে ওয়াশরুম সুবিধাসহ রেস্ট ও কর্মপরিবেশ দেওয়ার জন্য মূলত আজকে আমরা রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার বানেশ্বরে একটি ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেছি।আমাদের ট্রাফিক পুলিশ অত্যন্ত রৌদ্র ও বৃষ্টির মধ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।কিন্তু তাদের যখন ওয়াশরুমের প্রয়োজন হয়,সেক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হন।সেই প্রেক্ষাপটে আমরা চিন্ত করেছি,আমাদের বিভিন্ন পয়েন্টে যেখানে ট্রাফিকের যানজট বেশি হয় সেসব জায়গায় যদি একটি করে ট্রাফিক পুলিশ বক্স তৈরি করে দিতে পারি।তাহলে যারা ডিউটি করবে,তাদের অন্তত কষ্ট হলেও রিফ্রেশমেন্টের জন্য একটি জায়গা পাবেন।সেই লক্ষ্যকে সামনে রেখেই ট্রাফিক বক্সগুলো তৈরি করা হচ্ছে।এ সময় তিনি স্থানীয় নেতৃবৃন্দদের ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন,আলফা টু -অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ শরিফুল ইসলাম। 
আলফা থ্রি -অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)এ কে এম মাইনুল ইসলাম।অতিরিক্ত পুলিশ সুপার
পুঠিয়া সার্কেল মোঃ কুদরত ই খুদা শুভ।
টিআই (এডমিন) আনোয়ার হোসেন,টিআই মোঃ মোতালেবুর রহমান,পুঠিয়া ট্রাফিক ইনচার্জ আশরাফুজ্জামান।টি আই মনিরুজ্জামান,পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন।সার্জেন্ট সাইদুর রহমান টিপু সার্জেন্ট কাইয়ুম সার্জেন্ট আজাদ,টিএসএস মোঃ রাসেল,বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আব্দুর রাজ্জাক দুলাল,বানেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হযরত আলী বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat