×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১৫১ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজধানীর গুলশানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে গুলশানের আজাদ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতাদের পাশাপাশি সাধারণ মুসল্লি ও এলাকাবাসীর অংশগ্রহণে দোয়া মাহফিলের পরিবেশ ছিল আবেগঘন। দোয়ার আগে ও পরে তামিম ইকবালসহ অংশগ্রহণকারীরা দেশনেত্রীর জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

পরে মসজিদ প্রাঙ্গণ, বনানী কবরস্থান ও গুলশান সোসাইটি জামে মসজিদ এলাকায় দুস্থ, পথশিশু ও হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীবসহ সংগঠনের অন্য সদস্যরা অংশ নেন।

এছাড়া এসময় কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু, গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মিসবাউল আলম ও শোয়াইব হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের মানুষেরও প্রত্যাশা। তিনি শারীরিকভাবে দ্রুত সুস্থ হয়ে উঠুন—এই দোয়া আমরা সবাই মিলে করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat