×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-১২-০৬
  • ২৪৩ বার পঠিত
ক্সবাজার জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নবগঠিত আহবায়ক কমিটিতে যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চকরিয়া উপজেলার সক্রিয় তরুণ সংগঠক মোঃ খাইরুল ইসলাম। গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে এ দায়িত্ব অনুমোদন হয়।

মোঃ খাইরুল ইসলামের শেকড় চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মিয়াজী পাড়া। শ্রমিক নেতা মোহাম্মদ হাসানের পুত্র তিনি বর্তমানে কক্সবাজার সিটি কলেজে বাংলা বিভাগে এম এ করছেন। শিক্ষা জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন ছাত্র-সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন।

তিনি সাধারণ শিক্ষার্থী সংসদ চকরিয়া–র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়া উপজেলার ছাত্র প্রতিনিধি ছিলেন। এছাড়া তিনি জাতীয় নাগরিক কমিটির চকরিয়া থানার ২ নং সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পর থেকেই তিনি চকরিয়া ও আশেপাশের বিভিন্ন উপজেলায় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি সদস্য সচিব আখতার হোছেন এবং দক্ষিণাঞ্চল মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর স্বাক্ষরে চকরিয়া উপজেলা সমন্বয় কমিটির প্রথম যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

দায়িত্ব পাওয়ার পর খাইরুল ইসলামের প্রতিক্রিয়া

নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন—

“আলহামদুলিল্লাহ, জাতীয় নাগরিক পার্টি কক্সবাজার জেলার সাংগঠনিক দায়িত্ব দেওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আজ একজন আমাকে ফোন করে বললেন, ‘আমি আপনার জন্য মসজিদে দান করেছি। আপনাদের মতো সৎ মানুষরা যখন রাজনৈতিক কমিটিতে আসে—এটাই দেশের জন্য মঙ্গল।’

আমি প্রতিশ্রুতি দিচ্ছি, চকরিয়া থেকে কক্সবাজার জেলার ঘরে ঘরে এনসিপির শাপলা কলির বার্তা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat