×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১১৭ বার পঠিত

এ,কে,এম আসাদুজ্জামান রানা

‎পঞ্চগড় জেলা প্রতিনিধি:


‎নবাগত পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম মহোদয়ের পঞ্চগড় জেলায় যোগদান উপলক্ষে অত্র জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০৭ ডিসেম্বর) পুলিশ সুপার কার্যালয়, পঞ্চগড়ে এ সভা অনুষ্ঠিত হয়।


‎সভায় নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্বে অংশ নেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পঞ্চগড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


‎পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম জানান, স্বচ্ছতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার মাধ্যমে জেলার পুলিশ প্রশাসনকে আরও কার্যকর করে তোলার লক্ষ্যে তিনি কাজ করবেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং গঠনমূলক মতামত গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।


‎উল্লেখ্য, জনাব মোঃ রবিউল ইসলাম ২৯ নভেম্বর ২০২৫ তারিখে পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat