×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-০৮
  • ১০৭ বার পঠিত

জাহিদ হাসান টিপু 

শরীয়তপুর জেলা প্রতিনিধি 

শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক ব্যবসায়ীর দোকানের ৫০ লাখ টাকার মালামাল লুট করে জমিসহ দোকান দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সুরুজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাদবরের বিরুদ্ধে।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে তিনি নিজস্ব ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছেন। কিন্তু সম্প্রতি দলীয় প্রভাব দেখিয়ে বিএনপি নেতা জোরপূর্বক দোকান দখল করে নিয়েছেন। অন্যদিকে সুরুজ মাদবর অভিযোগ অস্বীকার করে জানান, দোকানের জমিটি তাদের ক্রয়কৃত এবং তারা সঠিক কাগজপত্রের মালিক।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এসব অভিযোগ তোলেন ভুক্তভোগী সোবহান মাদবর।

ভুক্তভোগী সোবহান মাদবর জানান, জাজিরার ডুবিসায়বর বন্দর কাজীরহাট এলাকায় তিনি ৮ বছর ধরে কাঠের ফার্নিচার ও টিনের দোকান পরিচালনা করছেন। ৫ আগস্টের পর থেকে সুরুজ মাদবর ও তার ছেলে তার কাছে নিয়মিত চাঁদা দাবি করে আসছিলেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত মঙ্গলবার দিবাগত রাতে দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে দোকান দখল করে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, চাঁদা না দেওয়ায় রাতে লোকজন নিয়ে এসে আমার দোকানের সব মালামাল লুট করে নিয়ে গেছে। এরপর তারা দোকানে নিজেদের ব্যানার টানিয়ে দখল করে। আমি সুষ্ঠু বিচার চাই।

আরেক ভুক্তভোগী মুন্না মাদবর বলেন,
দোকানটি আমাদের কেনা সম্পত্তি। সবাই তা জানে। এখন সুরুজ মাদবর তালা ভেঙে মালামাল নিয়ে গেছে। উল্টো দাবি করছে জমি নাকি তাদের। আমরা জায়গাসহ দোকান ফেরত চাই।


অভিযোগ সম্পর্কে জানতে চাইলে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সুরুজ মাদবর বলেন,
জমিটি আমাদের। প্রকৃত মালিকের কাছ থেকে আমরা কিনেছি। আওয়ামী লীগের আমলে কিছু লোক জায়গাটি দখল করে রেখেছিল। এখন আমরা আমাদের সম্পত্তিতে ব্যবসা করছি। কারো মালামাল লুট করিনি। কাগজপত্র দেখাতে পারলে জমি ছেড়ে দেবো।


উপজেলা বিএনপি’র সভাপতি বজলু শিকদার বলেন,
বিষয়টি সংবাদে দেখেছি। আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। শুনেছি জমিটি সুরুজ মাদবরের। দখল নিয়ে যে অভিযোগ উঠেছে সেটি তার ব্যক্তিগত বিষয়এখানে দলের প্রভাবের কোনো সম্পর্ক নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat