×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-০৮
  • ১৩১ বার পঠিত
আবুল শিকদার, শরীয়তপুর

"জেলা প্রশাসন, শরীয়তপুর এর আয়োজনে হোটেল-রেস্টুরেন্ট ও মিষ্টির দোকান গ্রেডিং বিষয়ক আলোচনা সভা ও গ্রেডিং স্টীকার প্রদান কর্মসূচী"

শরীয়তপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম জেলার জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মহোদয় সরকারি খাস জমি ও ভিপি সম্পত্তি ব্যবস্থাপনা, রেকর্ড হালানাগাদকরণ ও রেকর্ড সংরক্ষণ কার্যক্রমসহ অফিস ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এসময়, উপজেলা নির্বাহী অফিসার, জাজিরা, সহকারী কমিশনার ( ভূমি), জাজিরা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসকের কার্যালয়, শরীয়তপুরে হোটেল-রেস্টুরেন্ট ও মিষ্টির দোকান গ্রেডিং বিষয়ক আলোচনা সভা ও গ্রেডিং স্টীকার প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন মিজ তাহসিনা বেগম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর। 

 খাবারের মান, পরিবেশ ও সেবার উপর ভিত্তি করে জেলার হোটেল-রেস্টুরেন্টগুলোকে বিভিন্ন গ্রেডে বিভক্ত করে স্টীকার প্রদান করা হয়। এ ধরণের গ্রেডিং হোটেল - রেস্টুরেন্টগুলোকে অধিকতর নিরাপদ ও ভোক্তাবান্ধব করে গড়ে তুলবে বলে সভাপতি আশাবাদ ব্যক্ত করেন।  

জেলা প্রশাসন, শরীয়তপুর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, শরীয়তপুর যৌথভাবে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat