- প্রকাশিত : ২০২৫-১২-০৯
- ১১৫ বার পঠিত
মুহাম্মদ জুবাইর, টেকনাফ (কক্সবাজার) :
কক্সবাজারের টেকনাফে মিনি ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক সহ দু’জন নিহত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী খালী রাস্তার মাথা এলাকায় হাইওয়ে মহাসড়কে মর্মান্তিত এ ঘটনা ঘটে। নিহতরা হলেন - টেকনাফ সদরের নাজির পাড়ার সৈয়দ নুরের ছেলে মুহাম্মদ ইমাম হোসেন ও হ্নীলা মৌলভীবাজার এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে সিএনজি চালক ফারুক।
সুত্রে জানা যায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী রাস্তার মাথায় টেকনাফ হতে কক্সবাজারগামী ট্রাক ও হ্নীলা হতে টেকনাফগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। েএসময় ঘটনাস্থলে সিএনজি চালক ও একজন যাত্রী নিহত । ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে ।
হোয়াইক্যং হাইওয়ে থানার ইনচার্জ নুরুল আবছার জানান, হ্নীলা থেকে টেকনাফগামী অটোরিকশার সঙ্গে মাছবোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক মো. ফারুক ও গাড়িতে থাকা যাত্রী মো. ইসমাইলসহ দু’জন ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকের ধাক্কায় সিএনজিটি সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ পর্যন্ত চালক সহ দুইজন নিহতের খবর পাওয়া গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..