×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৩-০৮-১১
  • ২৪৮ বার পঠিত
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অব্যাহত গতিতে কমছে। গত এক সপ্তাহের ব্যবধানে গ্রস হিসাবে রিজার্ভ কমেছে ১০ কোটি মার্কিন ডলার। নিট হিসাবে কমেছে ৪ কোটি ডলার। 

বৃহস্পতিবার দিনের শুরুতে দেশের গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৯৫৪ কোটি ডলার। গত ৩ আগস্ট ছিল ২ হাজার ৯৬৪ কোটি ডলার। গত এক সপ্তাহের ব্যবধানে গ্রস রিজার্ভ কমেছে ১০ কোটি ডলার। 

বৃহস্পতিবার নিট রিজার্ভ ছিল ২ হাজার ৩২৬ কোটি ডলার। গত ৩ আগস্ট ছিল ২ হাজার ৩৩০ কোটি ডলার। এক সপ্তাহে নিট রিজার্ভ কমেছে ৪ কোটি ডলার। 

সূত্র জানায়, রিজার্ভ থেকে ডলার নিয়ে বিভিন্ন তহবিলে বিনিয়োগ থেকে ডলার তুলে আনছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে গ্রস রিজার্ভ বেশি কমছে। 

এদিকে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জুলাই আগস্টের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা শোধ করতে হবে। তখন এক সঙ্গে ১০০ কোটি ডলারের বেশি পরিশোধ করতে হয়। ফলে ওই সময়ে রিজার্ভ আরও কমে যেতে পারে। 

সরকার বিদেশ থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ নেওয়ার চেষ্টা করছে। এসব ঋণ রিজার্ভে যোগ হলে এর ওপর চাপ কিছুটা কমতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat