×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৮
  • ১৯ বার পঠিত
মুনিরুল  ইসলাম মুনির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

​চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।​আজ শুক্রবার (২৭ নভেম্বর)  রাত ১টা ২০ মিনিটের দিকে সদর থানাধীন রানীহাটি ইউনিয়নের জামতলা মোড় এলাকা থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

পরে রাত ২টা ৫ মিনিটের দিকে বারোঘড়িয়া বাজার এলাকা থেকে অপর এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বহরম এলাকার দানেশ ঘোষের ছেলে ১ নম্বর আসামি মো. জুয়েল (৩০) এবং তার সহযোগী একই এলাকার দানেশ ঘোষের ছেলে ২ নম্বর আসামি মো. নাইম (২৩)।​পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার মামলা নং-২৯ (তারিখ-২০/১১/২০২৬)-এর গ্রেপ্তারকৃত আসামি মো. জুয়েলকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তার কাছে অবৈধ বিস্ফোরক দ্রব্য গান পাউডার ও ককটেল মজুদের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জামতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তার দেখানো মতে ১ কেজি ৫৫০ গ্রাম গান পাউডার ও ৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়।​এরপর জুয়েলকে তার সহযোগীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ২ নম্বর আসামি মো. নাইমের সংশ্লিষ্টতা উঠে আসে।

পরে বারোঘড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি মো. জুয়েলের বিরুদ্ধে ইতোমধ্যে ১৯টি মামলা চলমান রয়েছে।​এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলানং-৪৪(তারিখ-২৭/১১/২০২৬) রুজু করা হয়েছে। মামলাটি ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৫/৬ ধারায় দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat