×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৮
  • ২৩ বার পঠিত
মো: আরিফুল ইসলাম আরিফ, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি :

বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে শাহজাদপুর থানা পুলিশের একটি দল পৌর সদরের দ্বারিয়াপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুই আওয়ামী লীগ নেতা হলেন- শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ (৫০) ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো আমিনুল ইসলাম প্রশান্ত (৫৮)।

শুক্রবার(২৭ নভেম্বর) শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক আইনের মামলায় অভিযুক্ত ওই দুই নেতাকে দ্বারিয়াপুর মহল্লায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat