×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-০৯-৩০
  • ২৮১ বার পঠিত

উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক পরীক্ষা এবং সিলেবাস নিয়ে আগামী সপ্তাহে পরিকল্পনা জানানো হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হলে শিক্ষার্থীদের প্রস্তুতি নেয়ার জন্য চার সপ্তাহ সময় দেয়া হবে বলেও জানান দীপু মনি। বুধবার দুপুরে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় অংশ নেন শিক্ষামন্ত্রী দীপু মনি।  সাংবাদিকরা করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

মন্ত্রী জানান, পরীক্ষা ছাড়া মূল্যায়ন করার সুযোগ থাকছে কিন্তু তাতে পরবর্তীতে শিক্ষার্থীর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। শিক্ষার্থীরা দুশ্চিন্তা ছাড়াই পরীক্ষায় অংশ নিতে পারবেন বলেও জানান তিনি। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং শিক্ষাসচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তারাও মতবিনিময়ে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat