×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২৪৮ বার পঠিত
আবু হাসান আপন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে টিকটক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এপ্রোচে ধাক্কা লেগে মোঃ রাফি (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশে বিলের ব্রিজের এপ্রোচে এই দূর্ঘটনা ঘটে। নিহত রাফি উপজেলার পৌর সভার আলমনগর গ্রামের দক্ষিণ পাড়া মোঃ সামসু মিয়ার ছেলে। সে নবীনগর সরকারি কলেজের ছাত্র।
নিহতের প্রতিবেশী মোঃ জামাল মিয়া তথ্য নিশ্চিত করেছেন।
জানাযায়, মঙ্গলবার দুপুরে নবীনগর টু রাধিকা সড়কে বন্ধুদের নিয়ে টিকটক করতে যান রাফি। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এপ্রোচে ধাক্কা লেগে গুরতর আহত হন রাফি৷ তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়৷ 
নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক জানান, এই বিষয়ে আমাকে কেউ অবগত করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat