×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ১৯৭ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামাঃ
বান্দরবান জেলার লামা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার উপজেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ছাত্রলীগের লামা পৌর শাখার সাবেক সভাপতি বিপ্লব কান্তি নাথ ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াছ পারভেজ। গ্রেফতার দুই জনকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ।

জানা যায়, গত শনিবার (৪ জানুয়ারি) নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেদিন রাতে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের কয়েকজন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন এবং ছবিসহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন, যা ভাইরাল হয়। 

তবে ঐ সময় সেখানে তারা  অংশ নেন নি ও ষড়যন্ত্রমূলক  মামলা বলে পবে দাবি পরিবারের। 

পরে এ ঘটনায় থানা পুলিশের উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেন (মামলা নং- ৪, তারিখ-৯ জানুয়ারী’২৫)। মামলার সূত্র ধরে উপজেলা শহরে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, গ্রেফতারকৃত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীও গ্রেফতার অভিযান চলমান রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat