×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-১১-০৯
  • ২৩১ বার পঠিত
বিজয় চৌধুরী, ঢাকা :

দল নিবন্ধনের দাবিতে টানা ১৩৪ ঘণ্টা অনশন শেষে অবশেষে অনশন ভাঙলেন আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান। রবিবার (৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে তিনি অনশন ভাঙেন।
অনশন ভাঙার পর অসুস্থ অবস্থায় তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ সময় অনশন চলায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন বলে জানান উপস্থিত দলের নেতাকর্মীরা।
সন্ধ্যায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সামনে অনশনস্থলে এসে সালাহউদ্দিন আহমদ বলেন,
“দল নিবন্ধন একটি সাংবিধানিক অধিকার। নির্বাচন কমিশনকে এ বিষয়ে সহানুভূতি ও গণতান্ত্রিক মনোভাব প্রদর্শন করতে হবে। আমরা চাই, যারা রাজনৈতিকভাবে সক্রিয় ও জনগণের প্রতিনিধিত্ব করতে চায়, তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হোক।”
তিনি আরও বলেন,
“তারেক রহমানের এই ত্যাগ আমাদের সবার জন্য একটি বার্তা—গণতন্ত্র ও ন্যায়বিচারের দাবিতে কেউ যেন উপেক্ষিত না হয়।”
এর আগে আমজনতা পার্টির নিবন্ধনের দাবিতে তারেক রহমান গত সপ্তাহে অনশন শুরু করেন। নিবন্ধন না পাওয়া ও নির্বাচন কমিশনের উদাসীনতার প্রতিবাদে তিনি এই আন্দোলনে অংশ নেন।
তারেকের অনশন ভাঙার খবরে উপস্থিত দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফোটে। অনেকে বলেন, “আমরা চাই, তারেক ভাই দ্রুত সুস্থ হয়ে আমাদের আন্দোলনে নেতৃত্ব দিন।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat