×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৬
  • ১৪৬ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ শনিবার (৬ ডিসেম্বর ) ২ দিনের কর্মসূচিতে বরাক সফরে এসেছেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। এদিন প্রথমে হাইলাকান্দিতে পৌঁছেন মুখ্যমন্ত্রী। হাইলাকান্দির রবীন্দ্র মেলার মাঠে মহিলা উদ্যমিতার চেক বিতরণ করেন। প্রায় ২৫ হাজার নারী- পুরুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মহিলাদের হাতে চেক তুলে দেন। হাইলাকান্দি জেলার মোট ১৭, ৭৭৪ জন মহিলাকে এই চেক প্রদান করা হয়েছে। চেক বিতরণ করে মুখ্যমন্ত্রী জানান, প্রথম দফায় ১০ হাজার টাকা, ১ বছরের পরে ২৫ হাজার টাকা এবং ৩ বছর পর ৫০ হাজার টাকা করে প্রদান করা হবে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের ৩টির বেশি সন্তান থাকা চলবে না বলে মন্তব্য করেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হাইলাকান্দি মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য জেলা প্রশাসনকে দ্রুত জমি বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আসামের গামছা এবং চা পাতার ঐতিহ্যকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। শেষে দাবি করেন, আসন্ন নির্বাচনে আসামে পুনরায় বিজেপি সরকারই ফিরবে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন ২ মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। বিধায়কদের বিজয় মালাকার, নিজাম উদ্দিন চৌধুরী, জাকির হোসেন লস্কর, বিজেপির কর্মকর্তাবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat